শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে শহীদ আরমানসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী পালিত কুকুরের বীরত্বে আটক গরুচোর আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ এনবিআরের শহিদুল ইসলামের দেশজুড়ে শত কোটি টাকার সাম্রাজ্য:স্বপরিবারে মালয়েশিয়ায় চম্পট! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! আরপিসিএল’র এমডি নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ! গুলশান সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ইউনিয়নবাসী। তিনি গ্রেফতার হওয়ার পর থেকে পরিষদের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন নাগরিক সেবার ওপর।

বর্তমানে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ অতি প্রয়োজনীয় জরুরি কাগজপত্র তুলতে এসে প্রতিদিন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্বাক্ষর করার মতো দায়িত্বশীল কেউ না থাকায় কোনো সমাধান ছাড়াই ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান, “একটি চাঁদাবাজি মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর থেকে পুরো ইউনিয়ন পরিষদের কাজ বন্ধের উপক্রম হয়েছে। সামান্য একটা প্রত্যয়ন পত্র বা সার্টিফিকেটের জন্য দিনের পর দিন ঘুরেও আমরা তা পাচ্ছি না। আমরা দ্রুত এই অচলাবস্থা নিরসন এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানাচ্ছি।”

৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের এই সাময়িক সংকট কাটিয়ে জনসেবা পুনরায় সচল করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত বিকল্প ও জরুরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..