শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল নান্দাইলে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলারশীপ বাতিল করা হবে : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ‘জাগরণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ আমতলীতে ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার অভিযোগ মোরেলগঞ্জে মৎস্য ঘেরের দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত: কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল

‎মো. আসাদুজ্জামান (সজীব):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত

‎ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎নির্বাচনের মাধ্যমে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম।

‎শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির ক্র্যব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জওহার ইকবাল খান সহ-সভাপতি, দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক, দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এ দিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন ও চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।

‎প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন, নির্বাচন কমিশনার আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।

‎এর আগে সদ্য বিদায়ী সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..