শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সম্পাদক আমিনুল নান্দাইলে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলারশীপ বাতিল করা হবে : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ‘জাগরণ’ স্মরণিকার মোড়ক উন্মোচন মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ আমতলীতে ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার অভিযোগ মোরেলগঞ্জে মৎস্য ঘেরের দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত: কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

নান্দাইলে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলারশীপ বাতিল করা হবে : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

এম আর বাবুল নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে আসন্ন কৃষি মৌসুমে কৃষকদের মাঝে সার ও বীজের সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক বিতরণ নিশ্চিত করতে উপজেলা বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ ডিলারদের নিয়ে মনিটরিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নান্দাইলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমার জান্নাত সভাপতিত্ব করেন। সভায় উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ ডিলারদের কার্যক্রম, কৃষকদের চাহিদা অনুযায়ী সার ও বীজ সরবরাহ, নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, দেশে প্রচুর পরিমাণ সারের মজুদ রয়েছে । সরকার এ ব্যাপারে যথেষ্ট তৎপর । নান্দাইলে যারা ডিলার হিসাবে নিয়োজিত রয়েছে তারা যেন সার বিতরণ কালে যেন যথাযথ ভাবে রেজিষ্টার মেইনটেইন করেন। আর যদি কেহ কৃত্রিম সংকট তৈরি করেন তাহলে বরদাশত করা হবে না। কারসাজিতে যদি প্রমান মেলে ডিলারশীপ বাতিল করা হবে। তিনি প্রশাসন, কৃষি বিভাগ সহ সকলকে সজাগ থাকার আহবান জানান।

সভায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন ব্যাহত না হয় এবং কৃষকরা যাতে সময়মতো প্রয়োজনীয় সার ও মানসম্মত বীজ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা মজুতদারির সুযোগ দেওয়া হবে না বলেও সভায় গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, কৃষকদের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি নিশ্চিত করতে হবে। ডিলারদের নিজ নিজ বরাদ্দ যথাযথভাবে বিতরণ করতে হবে এবং কৃষকদের সঙ্গে ভালো আচরণ ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। সার-বীজ বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনিটরিং সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা উপজেলার সার ও বীজের চাহিদা, বরাদ্দ, বিতরণ ব্যবস্থা এবং কৃষকদের প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি ডিলারদের সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে কৃষকদের কাছে সার ও বীজ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ রায় বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সার ও বীজ ডিলারদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কেউ যেন অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি না করে—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ বলেন, কৃষকদের হয়রানি না করে সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী সার ও বীজ বিতরণ করতে হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম মনিটরিং করবে।

এ সময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল সার ও বীজ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলার বিভিন্ন এলাকার বিসিআইসি ও বিএডিসি সার ও বীজ ডিলার, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের স্বার্থে সার ও বীজের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে বিক্রি, সরকারি নির্দেশনা মেনে ডিলারদের দায়িত্ব পালন এবং সার-বীজ বিতরণ ব্যবস্থায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..