রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার ডেঙ্গুতে বাড়ছে মৃতের সংখ্যা মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ হরিরামপুরের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ফারজানা আক্তার আদমদীঘিতে নজরুল বর্ষে স্থানীয় এমপি’র উপহার

ডেঙ্গুতে বাড়ছে মৃতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন।

রোববার (০৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনা বিভাগে ৩৩৪ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে নয়জন রয়েছেন।

চলতি বছরের ৬ সেপ্টম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।

এছাড়া এ বছরে ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০০ জন। চলতি বছরে এ যাবত মোট ৩৯ হাজার ৪৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এ রোগে মৃত্যু হয় মোট ৪১৩ জনের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..