শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

করিমগঞ্জে ড. আনিছের বাবা-ভাইদের স্মরণে মিলাদ ও দোয়া

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিশিষ্ট সাংবাদিক, আইনগবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ড. আনিছুর রহমান আনিছের পিতা মরহুম মাওলানা তাহেরুল হক ও প্রয়াত ভাইদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় করিমগঞ্জে ড. আনিছুর রহমান আনিছের নিজ গ্রামে এ আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। পরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম মাওলানা তাহেরুল হক ও তার প্রয়াত ভাইদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে মাদরাসার শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও বস্ত্র তুলে দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ড. আনিছুর রহমান আনিছ প্রতি বছর তাঁর মরহুম বাবা ও প্রয়াত ভাইদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিলসহ বিভিন্ন মানবিক কর্মসূচির আয়োজন করে থাকেন। তাদের স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করেন তিনি।

এলাকাবাসী জানান, পারিবারিক স্মরণানুষ্ঠানের পাশাপাশি ড. আনিছুর রহমান আনিছ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার এসব উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা তাহেরুল হক ও তার প্রয়াত সন্তানদের রুহের মাগফিরাত এবং পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..