ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)-এর নির্বাহী সদস্য, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর অন্যতম সদস্য এবং ‘অপরাধ চিত্র’ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক নেতা মো. আলমগীর হোসেনের মমতাময়ী মা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (০২ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পিজেএফের গভীর শোক: সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং নির্বাহী পরিষদসহ সকল সদস্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমজেএফের গভীর শোক: সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (সজীব) এবং নির্বাহী পরিষদসহ সকল সদস্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।