সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত পুলিশকে হুমকি, ফেসবুকে অশান্ত করার ঘোষণা, সরকারি দপ্তরে আগুনের চেষ্টা আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই, প্রসূতি মৃত্যুর অভিযোগ আড়াইশ বছরের ঐতিহ্যের স্মারক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনছুর আলী।

এছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, আবু মুতালেব মতি, হেদায়েতুল উজ্জ্বল, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, এরশাদ আলী, মো:মাইন, মিজান, পবিত্র, জুয়েলসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করেন। এ সময় তাঁরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..