রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত পুলিশকে হুমকি, ফেসবুকে অশান্ত করার ঘোষণা, সরকারি দপ্তরে আগুনের চেষ্টা আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই, প্রসূতি মৃত্যুর অভিযোগ আড়াইশ বছরের ঐতিহ্যের স্মারক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

নবাগত প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর জন্ম গাইবান্ধা জেলায়। গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি সান্তাহার পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষে রবিবার দুপুরে সান্তাহার পৌরসভার উদ্যোগে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, কর নির্ধারক শফিউল আলম জেমসসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..