বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক বেতাগীতে ৩৪টি পূজামন্ডবে শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম এবং সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করায় সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করায় ইউএনও মো. মাজহারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অন্যদিকে, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ অর্জন করায় নাহিদ উজ্জামানকে সংবর্ধনা জানানো হয়। তিনি উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা।

উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ মোহা. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোহা. জালাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, “জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন শুধু আমার একার নয়; এটি উপজেলা প্রশাসনের সহকর্মী, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”

তিনি আরও বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। আঞ্চলিক সাংবাদিক ফোরাম আমাকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকেরা তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..