শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

এশিয়া কাপের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এ আসর।

উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ থাকবে হংকং।

এবারের আসরে আটটি দল খেলবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। টুর্নামেন্টটি হবে ৫০ ওভারের।

কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে হবে সব ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ

১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং
২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’

গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা অপেক্ষা করছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিটি ম্যাচই হতে পারে গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণ ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হবে ২২ নভেম্বর। একই দিনে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

সূচি অনুযায়ী, ২০ নভেম্বর পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর ভারত লড়বে নেপালের সঙ্গে। ২১ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দল মুখোমুখি হবে হংকংয়ের।

২৩ নভেম্বর আফগানিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে, আর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২৪ নভেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের সূচি।

গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৯ নভেম্বর।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..