শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫৭৬২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, সাংবাদিকবৃন্দ ও স্থানীয়দের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বিআরডিবি মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি দল এবং স্থানীয় খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত অপর একটি দল অংশ নেয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় উভয় দলের খেলোয়াড়রা দারুণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। মাঠে উপস্থিত দর্শকরাও খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া সেরা খেলোয়াড় ও সেরা দর্শককেও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।

এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উপজেলা প্রশাসন, সাংবাদিক সমাজ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..