রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে দুই-তিনটি বিল পাসসহ ৬টি বিল নিয়ে আলোচনা হতে পারে।

সোমবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে।

সংশ্লিষ্টরা জানান, এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন হতে হবে। সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

এ অধিবেশন ৯ নভেম্বর শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহবানের বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

এদিকে সংসদের এ চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশনটি হতে যাচ্ছে। একটি অধিবেশনের পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশনের বসার বাধ্যবাধকতা রয়েছে। এ অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। দুই-একটি বিল পাস হতে পারে। প্রশ্নোত্তরসহ স্বাভাবিক যে কর্মসূচি সেগুলো থাকবে। কত কর্মদিবস চলবে সেটা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

এদিকে সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ অধিবেশনে ৬টি সরকারি বিল উত্থাপন ও আলোচনা হতে পারে। দুই-তিনটি বিল পাসও করা হতে পারে এ অধিবেশনে। এসব বিলের মধ্যে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা তিনটি অধ্যাদেশও থাকতে পারে, যেগুলো বিল আকারে পাসের মাধ্যমে আইনে পরিণত করার একটা বাধ্যবাধকতা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..