রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আলোচনা সভা অনুষ্ঠিত দুমকিতে সরকারি রেকর্ডিয় হালট দখল করে পারিবারি কবরস্থানের প্রাচীর নির্মান: অবরুদ্ধ সাংবাদিক পরিবার চিরায়ত নিদ্রায় শায়িত হলেন কুনিয়া পাড়া নিবাসী মো: সোহেল রানা ডিসেম্বর নয়, এক্ষুনি আসুন”: শেখ হাসিনাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে নানা বিতর্ক! আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ডিসেম্বর নয়, এক্ষুনি আসুন”: শেখ হাসিনাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

​নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

“ডিসেম্বর নয়, এক্ষুনি আসুন—টিকিটের ব্যবস্থা করে দেব। বাজে কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।”

​ময়মনসিংহের নান্দাইলে শনিবার (৭ নভেম্বর) বিকেলে চণ্ডীপাশা হাইস্কুল খেলার মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

​তিনি আরও বলেন, “যারা একবার দেশ থেকে পালিয়েছে, তারা আর কোনো দিন ফিরে আসেনি। দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আজকের এই বিশাল মহাসমাবেশই তার প্রমাণ।”

নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ প্রমুখ।

​অনুষ্ঠানে নান্দাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..