সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পরিচালিত অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠান গুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডসকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে খাদ্যপণ্যের মান, মেয়াদ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে অনিয়মের বিষয়গুলো সামনে আসে।

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত তদারকি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..