বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস ৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ১২ বছর পর আমতলীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আজ শহীদ নূর হোসেন দিবস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগ নব্বইয়ের গণআন্দোলনকে আরও বেগবান করে, যার ধারাবাহিকতায় পতন ঘটে তৎকালীন এরশাদ সরকারের। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার সাহসী ভূমিকা আজও স্মরণ করা হয়।

১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল ছিল ঢাকার রাজপথ। সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় জড়ো হন হাজারো মানুষ। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সেই মিছিলেই প্রতিবাদের প্রতীক হয়ে রাজপথে নেমে আসেন ২৪ বছর বয়সী নূর হোসেন। তার বুকের ওপর সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। স্বৈরশাসনের বিরুদ্ধে তার এই সাহসী প্রতিবাদ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটি জিরো পয়েন্টের কাছে পৌঁছালে গুলিবিদ্ধ হন নূর হোসেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। পরবর্তী সময়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন ঘটে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..