রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত পুলিশকে হুমকি, ফেসবুকে অশান্ত করার ঘোষণা, সরকারি দপ্তরে আগুনের চেষ্টা আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই, প্রসূতি মৃত্যুর অভিযোগ আড়াইশ বছরের ঐতিহ্যের স্মারক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সিডরের ১৯ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৩৬৫ শিক্ষার্থী

আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা: 
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরি রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরি গ্রামের শিকদারহাট এলাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমিরানী বল নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সিকদারহাট এলাকার সরকারি খাস জমি কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছিলেন সুমি বেগম ও তার সহযোগীরা। দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বিষয়টি নিয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন।

​আদালতের সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে জমিটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি দখল করতে না পারে, সেজন্য সেখানে লাল নিশানা (পতাকা) টানিয়ে দেওয়া হয়েছে।

​উচ্ছেদ অভিযানে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা ভূমি সার্ভেয়ার এবং ১ নম্বর চেঁচরি রামপুর ইউনিয়নের তহশিলদার উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তারা প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতেও সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..