রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত পুলিশকে হুমকি, ফেসবুকে অশান্ত করার ঘোষণা, সরকারি দপ্তরে আগুনের চেষ্টা আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন নেই, প্রসূতি মৃত্যুর অভিযোগ আড়াইশ বছরের ঐতিহ্যের স্মারক : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি সান্তাহার পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে ছয়টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের বিষয়টি জানান।

তিনি বলেন, তাদের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে। ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে কারখানাগুলো আজকের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দেবে।

তবে এখন পর্যন্ত কোনো কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববারও কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কোথাও কোথাও শ্রমিকেরা কাজ না করে বসে রয়েছেন।

তিনি জানান, শিল্প পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারখানা বন্ধের নোটিশ না পাওয়া পর্যন্ত সেগুলো বন্ধ বলে গণ্য করা যাবে না।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..