সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তৃণমূলের নেতৃত্ব পেরিয়ে কেন্দ্রীয় দায়িত্বে নিজাম উদ্দিন স্বাধীন পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী সম্পাদক রিমু মোরেলগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ থানায় অভিযোগ, সালিশেও সমাধান নেই; এবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে কামাল আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী সম্পাদক রিমু

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী সম্পাদক রিমু-----------------------ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীকে। সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে আল আমিন সুজন, সহসভাপতি হিসেবে নুরুল ইসলাম লিটন গাজী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৬ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, নতুন কমিটির নেতাদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..