সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন

আরব আমিরাত প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন, ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’-এর নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি এক জরুরি সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ শিবলী আল সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্।

কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এনাম হোসেন, সহ-সভাপতি নওশের আলম সুমন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাসেদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ,দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রচার সম্পাদক এস. এম. গিয়াস উদ্দীন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিম উদ্দিন মুন্না। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ মনির হোসেন।

শেখ ফয়সাল সিদ্দিকী ববি এবং নাসিম উদ্দিন আকাশকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়নে এই ফোরাম কাজ করবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন-কানুন সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সচেতন করা, প্রবাসীদের সার্বিক কল্যাণ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখাই এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’ প্রবাসী সাংবাদিকদের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..