শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন তিন সরকারি মেডিকেল কলেজে ১৫০ আসনে ভর্তির সুযোগ নভেম্বরের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৫৭ কোটি ডলার প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে জিউধরায় বিএনপির বিক্ষোভ নান্দাইলে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ​নান্দাইলে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মহড়া ও অবস্থান কর্মসূচি প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নান্দাইলে ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৭ প্রার্থী বৈধ ঘোষিত আমতলীতে মালামাল চুরির ঘটনায় হতাশা, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নভেম্বরের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৫৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..