শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না : শফিকুর রহমান ​মানবতার চিকিৎসক আলহাজ্ব ডা. আলাল উদ্দিন ভূঁইয়া: এক নিবেদিতপ্রাণ জীবনের কথা আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরুর মতবিনিময় সভা সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি মুকুট ছাড়াই বিশ্বমঞ্চে মাহির বড় অর্জন ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া রিপোর্টার):
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে মাদরাসাতুন নাহদার বার্ষিক পুরস্কার বিতরণ, শিক্ষা প্রদর্শনী ও কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক গ্রহণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফটার স্কুল মাকতাব বাংলাদেশের সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার।

বিশেষ অতিথি ও সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদিন জুমাহি (কিশোরগঞ্জ), দারুল কুরআন মাদ্রাসা তাড়াইলের শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, মাওলানা জুনাঈদ সাদি, ডা. আলিম আকন্দ ও হাফেজ আবদুল আজিজ।

বক্তারা তাদের বক্তব্যে শিশুদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিশুর সুন্দর ভবিষ্যৎ নির্মাণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসাতুন নাহদার পরিচালক শাহীন আলম।

আয়োজকরা জানান, অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তারা সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..