সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ভ্রাম্যমান আদালত   মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান

মেসে গুলি চালালেন কনস্টেবল, ভারতে ৫ বিএসএফ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৬০৯৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

সতীর্থদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক কনস্টেবল। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটেছে পাঞ্জাব রাজ্যের অমৃতসরের খাসা গ্রামে।

সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি এ খবর জানিয়েছে।

জানা গেছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিএসএফ সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ সূত্রে জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে আজ সকালে সতীর্থদের সঙ্গে বচসার সময় বিএসএফ-এর সাতেপ্পা এসকে নামের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে হতাহত হন কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে চার বিএসএফ সদস্যের মৃত্যু হয়। মৃত্যু হয় সাতেপ্পা নামে ওই কনস্টেবলও। কী কারণে ওই কনস্টেবল গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রোববার সকালে কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি চলাকালীন হঠাৎ সাতেপ্পা নামের ওই কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান।

কোন পরিস্থিতিতে সাতেপ্পা গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..