শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা আজ মহান মে দিবস তাড়াইলে তাদরিসুল কুরআন মাদরাসার নতুন ভবন উদ্বোধন তাড়াইল উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন মোরেলগঞ্জে মে দিবসে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি, শ্রমিক অধিকার নিয়ে সরব দুই পক্ষ কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ, কোণঠাসা করতে মামলার পর মামলা তাড়াইল সদর ইউপির জনগণকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন নূরে আলম সিদ্দিকী তাড়াইলে মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটন

বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৬২৭৬ বার পঠিত
সারদিন অফিসের পর বাড়ি ফিরে বা ঘরের কাজ শেষে খানিকটা বিনোদন পেতে টেলিভিশনের সামনে বসেন অনেকেই। কিন্তু বেশি বেশি টিভি দেখার অভ্যাস বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাক বা হৃদরোগের আশঙ্কা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে, দিনে যদি এক ঘণ্টা টিভি দেখা কমানো যায়, তাহলে হৃদরোগের ঝুঁকি প্রায় ১১ শতাংশ কমানো যেতে পারে। গবেষকদের দাবি, যারা দিনে চার ঘণ্টা কিংবা তারও বেশি টিভি দেখেন, তাদের হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক বেশি।

দিনে বেশিক্ষণ টেলিভিশন দেখলে উচ্চ রক্তচাপ, অতি স্থূলতা, ক্যানসারের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়
গবেষকরা দাবি করেছেন, কোভিড পরিস্থিতির কারণে ব্রিটেনে বসবাসকারীদের মধ্যে টিভির প্রতি আসক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, টিভিতে কোনো সিরিয়ালে একটি এপিসোড দেখেই পরবর্তী এপিসোড দেখার জন্য আসক্তি জন্মায়। এ ক্ষেত্রে নিজের উপর লাগাম টানতে হবে। এ রকম হলে অন্য কোনো কাজে মন দিন। বই বা খবরের কাগজ পড়ুন, বাইরে থেকে ঘুরে আসুন কিংবা বাড়ির অন্য কাজ করতে পারেন। তবে টিভি বন্ধ করে যদি মোবাইল নিয়ে বসেন, সেক্ষেত্রে কিন্তু লাভের লাভ কিছুই হবে না।

এর আগে ২০১৪ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাময়িকীতে গবেষণা-বিষয়ক একটি নিবন্ধে বলা হয়, দিনে বেশিক্ষণ টেলিভিশন দেখলে উচ্চ রক্তচাপ, অতি স্থূলতা, ক্যানসারের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এর ফলে অকাল মৃত্যুরও ঝুঁকি বাড়ে। তাই প্রতিদিন এক থেকে দুই ঘণ্টার বেশি টেলিভিশন কখনই দেখা উচিত নয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..