মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয় রূপগঞ্জের তারাব পৌরসভায় তীব্র বিশুদ্ধ পানির সংকট : খাবার পানির জন্য হাহাকার বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী গড়ার উদ্যোগ

এম আর বাবুল কিশোরগঞ্জ থেকে :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৮১৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ পৌর শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, বসবাসযোগ্য এবং নাগরিকবান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্যে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করেছে জেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগর সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পৌরসভার কাচারী বাজার, কালীবাড়ী মোড়, গৌরাঙ্গবাজার, পুরাণথানা ও একরামপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক জেবুন নাহার শাম্মী (উপসচিব) এবংসদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে পারলে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা আশা প্রকাশ করেন, বিনামূল্যে বিতরণ করা ডাস্টবিনগুলো সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা রক্ষা এবং পরিবেশবান্ধব নগর গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে। এ বিষয়ে কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো আসাদুজ্জামান বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হবে। এতে শহর পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্ন ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..