বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ

নান্দাইলে পোড়ানো হলো ১৯ লাখ টাকার দুয়ারি-কারেন্ট জাল, ২ জনের কারাদণ্ড

নান্দাইল ( ময়মনসিংহ):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৮৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাজারের দুটি গুদাম ও একটি দোকান থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া ২ ব্যাবসায়ীকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন ও সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জানান, দুটি গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও একটি দোকানে ২৬টি নিষিদ্ধ জাল পাওয়া গেছে।

এসব জাল গুদামে মজুদ করে বিক্রির অভিযোগ স্বীকার করলে মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে রতন মিয়া নামে অপর একজনের দোকানে নিষিদ্ধ জাল রেখে বিক্রি করার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, প্রায় ১৫ লাখ টাকার চায়না দুয়ারি ও চার লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে। পুরো মওসুম জুড়ে এ ধরনের অভিযান চলবে জানান ওই মৎস্য কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..