রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ?

লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুনগরী মিনা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৬৪৬৮ বার পঠিত
লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুনগরী মিনা

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র হজ পালনে বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশের দশ লাখের বেশি মানুষ সমবেত হয়েছেন মিনায়। সেখানে এখন লাব্বাইক ধ্বনিতে মুখরিত। শুক্রবার তাঁরা সমবেত হবেন আরাফাতের ময়দানে। করোনা মহামারি শুরুর পর এটাই সর্বোচ্চ সংখ্যক হাজির উপস্থিতি।

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করেছেন। বৃহষ্পতিবার তাঁরা মিনায় অবস্থান করছেন। তাবুনগরী মিনায় এখণ উচ্চারিত হতে শোনা যাচ্ছে—লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান্‌নি’মাতা লাকা ওয়াল্‌মুল্‌ক্, লা শারিকা লাকা। (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।)

আজ শুক্রবার আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখ লাখ হাজি। সেখানে তাঁরা হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ পড়বেন। সূর্যাস্ত পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা।

পরদিন শনিবার সৌদি আরবে ঈদুল আজহার দিন পশু কোরবানি দিয়ে ইহরাম ছাড়বেন হাজিরা। এরপর কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ পর্ব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..