শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

চরফ্যাশনে ইউপি সদস্য প্রার্থী হলেন ভিক্ষুক…!

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬০৭৩ বার পঠিত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আসলেই প্রার্থীরা জনগণকে প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হতে পারলে মানুষের পাশে এসে দাঁড়াবেন। সব ধরনের সহযোগিতা করবেন। কিন্তু জয়ী হলে দেখা যায় তাঁর উল্টো।

এই ক্ষোভে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভোলার চরফ্যাশন উপজেলায় নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন আবদুল জলিল (লেদু)। তিনি পেশায় একজন ভিক্ষুক। ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। তালা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন তিনি। তাঁর নির্বাচনী এলাকাতে সকাল-সন্ধ্যায় গণসংযোগসহ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঁটে যাচ্ছেন ভোটারদের কাছে। আবার অনেকেই প্রার্থী হিসেবে বাঁকা চোখে দেখছেন তাকে। এসব কিছুই পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন আবদুল জলিল।

নীলকমল ৯নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে অনেকেই বলেন, অসহায় ও গরীব দুঃখী মানুষের সেবা করতে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল জলিল। মেম্বার প্রার্থী আবদুল জলিল বলেন, ইউপি নির্বাচনে ভোটের সময় হলে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে ছুঁটে আসেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু নির্বাচনে জয়ী হলে দেখা যায় তার উল্টো। গরীবরা কিছু পায়না। বড়লোকদের সকল ধরনের সুযোগ সুবিধা দেন জনপ্রতিনিধিরা। সেই ক্ষোভ থেকেই আমি মেম্বার প্রার্থী হয়েছি। জয়ী হতে পারলে গরিব মানুষের সেবা করব এবং সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াবো। এলাকার উন্নয়ন করব। ভোট যাতে সুষ্ঠু হয়, প্রশাসনের কাছে সেই দাবি করছি। আমার প্রতীক তালা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..