মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তৃণমূলের নেতৃত্ব পেরিয়ে কেন্দ্রীয় দায়িত্বে নিজাম উদ্দিন স্বাধীন পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী সম্পাদক রিমু মোরেলগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ থানায় অভিযোগ, সালিশেও সমাধান নেই; এবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে কামাল আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত

অ্যাড. আফজাল হোসেন পুনরায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত: মির্জাগঞ্জে আনন্দ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০৮৭ বার পঠিত

পটুয়াখালী জেলার কৃতি সন্তান, সাবেক ছাত্র ও যুবনেতা, সূর্যসেন হলের সাবেক ভিপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক তিন তিন বারের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডঃ আফজাল কে ২২তম কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মির্জাগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১১-টায় উপজেলা গেট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে শেষ করে পথসভা করে উৎসুক নেতা কর্মীরা।

উক্ত মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মৃধা, মির্জাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফোরকান মৃধা, যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদার ও সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শুভঙ্কর দাস টুটুল,সহ সম্পাদক লিটন জোমাদ্দার,মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আদনান হোসেন শাওন খান, ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান বাহাদুর , উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা শাগর হাওলাদারসহ আসাদুল হাসান মাকসুদ ও অন্যান্য বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান ও মাসুদ রানা জালাল জোমাদ্দার ও অন্যান্য নেতাকর্মী। পথসভা শেষে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..