রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

সাউন্ডবাংলা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৭৬ বার পঠিত

সাউন্ডবাংলা প্রকাশিত শ্রমিক নেতা কলামিস্ট জেড এম কামরুল আনামের ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিকেল সাড়ে ৫ টায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে মোমিন মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান এমপি বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইটি নতুন প্রজন্মের জন্য হলেও সবার জন্য জরুরী বইটি নিঃসন্দেহে সংগ্রহে রাখার মত। জাতির পিতার আর্দশ-সততা-জীবনসহ সকল বিষয় এই বইয়ে সমন্বয় করেছেন লেখক-কলামিস্ট জেড এম কামরুল আনাম।

সাউন্ডবাংলা’র প্রকাশক শান্তা ফারজানা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’ থেকে কবিতা আবৃত্তি করার পর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম গ্রন্থটি প্রসঙ্গে বলেন, আমার ১৭ তম গ্রন্থটি সংগ্রহ করুন, ঋদ্ধ হোন। আশা করি অতিতের ১৬ টি গ্রন্থের মত এই গ্রন্থটিও পাঠক সমাদৃত হবে বলে আমি বিশ^াস করি।

এসময় উপস্থিত ছিলেন, কথাশিল্পী নজিবুল আকবর, ওয়াজেদ রানা, শামসের জাহান হোমায়রা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..