বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

বেতাগীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬০১৩ বার পঠিত

বরগুনার বেতাগীতে অপহরণের পর ১৪ বছর বয়েসী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ফাঁদে ফেলে তাকে অপহরণ ও ধর্ষন করা হয়- এমন অভিযোগ এনে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ওই শিশুর বাবা শারিরীক প্রতিবন্ধী মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়সী মিজানুর রহমান খান। পেশায় তিনি শ্রমিক। এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।

জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরি ঘাট এলাকায় ডেকে অপহরণ করে অপহরণকারী মিজানুর রহমান খান বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার বাড়িতে নিয়ে যায়।

৩২ ঘন্টাা আটক রেখে শিশুটিকে ধর্ষন করা হয়েছে এমনই আভিযোগ রয়েছে। গত ৩০ মার্চ মধ্য রাতে তাকে ছেড়ে দেওয়ার পর মধ্যরাতে কাওছার হোসেন নামে এক ব্যক্তি থানায় নিয়ে আসে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন শিশুটি সহ রাত সারে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর তিনি পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুর বাবা বেতাগী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, আসামী পলাতক থাকায় এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..