বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

গোপন নথির মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫৯৭২ বার পঠিত

(বাসস ডেস্ক) : ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, অফিস ছাড়ার পরে তার শ্রেণীবদ্ধ নথি পরিচালনার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর এই আইনি হুমকি দ্বিতীয় মেয়াদে তার হোয়াইট হাউসে ফেরার চেষ্টা বাধাগ্রস্ত করতে পারে। খবর এএফপি’র।

ট্রাম্প তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘গোপন সরকারি নথি তদন্তে দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন আমার অ্যাটর্নিদের জানিয়েছে যে আমাকে অভিযুক্ত করা হয়েছে।’ ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিছু জানায়নি। তবে দ্য নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।
তার পোস্টে ট্রাম্প বলেছেন, তাকে মঙ্গলবার মিয়ামির একটি ফেডারেল আদালতে তলব করা হয়েছে।

তিনি লিখেছেন, ‘আমি কখনই ভাবিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন প্রেসিডেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে।’
বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা টাইমসকে জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিরক্ষা গোপনীয়তা বজায় রাখা, মিথ্যা বিবৃতি দেয়া এবং ন্যায়বিচারে বাধা দেওয়া।

ট্রাম্প পরের সপ্তাহে ৭৭ বছরে পা রাখবেন, তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ বারবার অস্বীকার করেছেন। মার্কিন মিডিয়া বলেছে, ফেডারেল প্রসিকিউটররা প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীদের জানিয়েছেন যে, তিনি তার শ্রেণীবদ্ধ গোপন নথি পরিচালনার জন্য তদন্তের লক্ষ্যবস্তু হবেন।

(বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..