রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

কিশোরগঞ্জে মাও. মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৯৩৮ বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিশ এর মহাসচিব ও  খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নেন কিশোরগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মী-সমর্থকেরা।
১৪জুলাই(শুক্রবার) বিকেল ৫টা জেলা শহরের শহীদী মসজিদ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন আল্লামা মামুনুল হক সাহেব সহ সকল আলেমদেরকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারনে সম্পূর্ণ বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি আলেম-উলামাদেরকে দ্রুত মুক্তি দেওয়া না হয় তাহলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।
মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও মুফতি জুনায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মুফতি মুখলেছুর রহমান,মুফতি খায়ের আহমদ, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, ছাত্রনেতা মাওলানা মুকাররম। (প্রমুখ)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..