বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার প্রতারক চক্রের ফাঁদে সংখ্যালঘুর জমি, এএসআইয়ের দাপটে দখলের অভিযোগ মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন

বৈশ্বিক সংকট সত্ত্বেও দেশের অর্থনীতি গতিশীল রয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৯১৬ বার পঠিত
ফাইল ছবি

(বাসস) : বৈশ্বিক মন্দার চাপ সত্ত্বেও দেশের অর্থনীতি এগিয়ে চলেছে  উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ২০২৬ সালের পর উন্নয়নশীল দেশে পরিণত হতে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়াামী লীগের  নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে বলেন, ‘সারা বিশে^ ডলার সংকট রয়েছে এবং আমাদের ওপরও এর প্রভাব রয়েছে।  কিন্তু তারপরও আমি বলব আমাদের দেশের অর্থনীতি গতিশীল রয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, কিছু চ্যালেঞ্জের পাশাপাশি উন্নয়নশীল জাতি গঠনের প্রক্রিয়া বাস্তবায়নের
পর কিছু সুবিধা হবে।
এ প্রসঙ্গে  তিনি  জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি উপ-কমিটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হওয়ার পর সুযোগ ও চ্যালেঞ্জগুলো যাচাই-বাছাই করে কাজ করছে।
তিনি আরো বলেন, ‘সব বিষয় (উন্নয়নশীল দেশ সংক্রান্ত) আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার সমাজের সকল বিষয়কে  সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে কারণেই আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..