মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র মালিকদের নতুন সংগঠন ডিএসপি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৩১ বার পঠিত

দেশের সংবাদপত্রের প্রতিকূলতা সমর্থকের সকল মালিকরা কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করার লক্ষ্যে ‘ঢাকা সংবাদপত্র পরিষদ’ (ডিএসপি) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রাজধানী ঢাকা থেকে প্রকাশিত সংবাদ পত্র মালিকদের নিয়ে ‘ঢাকা সংবাদ পত্র পরিষদ’ ( ডিএসপি) নামে একটি শক্তিশালী সংগঠন গঠনের লক্ষে গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাহবুব আলম আব্বাসীর সভাপতিত্তে আলোচনায় অংশগ্রহণ করেন অনেক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আলোচনা সভায় বক্তারা বলেন সংবাদপত্রের এখন বেহাল দশা, ছাপা ও কাগজের দাম বৃদ্ধি, বিজ্ঞাপন সংকোচিত, সরকারী বিজ্ঞাপনের বিল বছরের পর বছর আটকে থাকার সমস্যা থেকে উত্তরণে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে আর সে লক্ষেই আজ আমরা একতাবদ্ধ হতে চাই।

সভাশেষে ঢাকা সংবাদপত্র পরিষদ (ডিএসপি) এর ৩ সদস্য বিশিষ্ট একটি প্রাথমিক পর্যায় আহবায়ক কমিটি ঘোষনা করা হয় সর্বসম্মতিক্রমে উক্ত আহবায়ক কমিটিতে মাহবুব আলম আব্বাসী আহবায়ক সম্পাদক- দৈনিক গণতদন্ত, সদস্য-সচিব মোহাম্মদ মাসুদ, সম্পাদক-দৈনিক সবুজ বাংলাদেশ, সদস্য মো: জাকির হোসেন সম্পাদক –দৈনিক খবর বাংলাদেশ।

উপস্থিত সম্পাদক ও প্রকাশকরা আগামী ৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহ করে গঠনতন্ত্র, অফিস ও পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলে সিদ্ধান্ত হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..