রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: গ্রেফতার ৪ আসামির দায় স্বীকার করে জবানবন্দি মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ আমতলী থানার ওসি জেলার শ্রেষ্ঠ, পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য সান্তাহারে সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে মারধর থানায় অভিযোগ নান্দাইলের সাবেক এসিল্যান্ড ফয়জুর রহমান রাজবাড়ী সদর ইউএনও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক সালমান শাহর জন্মদিনে শাবনূরের অনুরোধ বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বেতাগী প্রেসক্লাবের স্মরণসভা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড.মাসুদের সাথে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ বালু ভরাট বন্ধে দুই ইউনিয়নের বাসিন্দাদের ৯ দফা দাবি পেশ

নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৪৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত বিচারের জন্য ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দু’দিন ও পরের দুদিন মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।’
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধবংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা- এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।
উল্লেখ্য, নির্বাচনে অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ করতে নির্বাচন কমিশন ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয়। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের পাঠানো ওই চিঠিতে ৫ দিনের জন্য ওই সংখ্যক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাওয়া হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি এই ১৯ দিন নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। (BSS)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..