শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

মুরাদনগরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, সাড়ে নয় লাখ টাকা জরিমানা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৫০ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ইটভাটা, অবৈধ ভাবে ইট উৎপাদন ও অনুমোদন নয় এমনস্থান থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে। এ সময় ৪টি ইটভাটাকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন, মুরাদনগর সদর এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এই অভিযান পরিচালনা করেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোরশেদ, কুমিল্লা জেলা বিএসটিআইয়ের পরিদর্শক লুৎফর রহমান, মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার নূরে আলম, ফায়ার ফাইটার আরিফুর রহমান, মুরাদনগর থানার এসআই আমিনুর রহমান প্রমুখ।

জানা যায়, নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় মেসার্স এম.বি.সি ব্রিকস, মেসার্স মুক্তা ব্রিকস এবং মেসার্স নিউ জনতা ব্রিকস (সাবেক শাপলা ব্রিকস) ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন নয় এমন স্থান থেকে মাটি সংগ্রহ করায় মেসার্স এফ আলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৮(৩) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা এবং একই আইনের ৫(২) ধারা লঙ্ঘন করায় ফজর আলী ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..