শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীতে মেয়র হতে চায় সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৮৯ বার পঠিত

দক্ষিণের উন্নয়নশীল জনপদ পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করে মেয়র হতে চায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রলীগ করা ওমর ফারুক ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসাবে পটুয়াখালীতে পরিচিত। ১/১১ তে শেখ হাসিনার মুক্তির আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে নিজেকে কট্টর ছাত্রলীগ হিসেবে প্রমাণ করে। এছাড়াও জেলার আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। ওমর ফারুক (২০১৭-২০২১) সাল পর্যন্ত পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দ্বায়ীত্ব পালন করেছেন।

সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে উদ্বুদ্ধ হয়ে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে মেয়র হতে চায় ওমর ফারুক। ইতিমধ্যে পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার দিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন তিনি।

এ ব্যপারে ওমর ফারুক বলেন, পৌর নাগরিকদের কাছ থেকেই মেয়র নির্বাচন করার অনুপ্রেরণা পেয়েছি। পৌরবাসী আমাকে ভালোবাসেন আমিও তাদের সেবক হিসাবে কাজ করতে চাই। যেহেতু আমি একজন আওয়ামী রাজনৈতিক কর্মী, দল যদি আমাকে সমর্থন ও মনোনয়ন দেয় তবে আমি আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..