শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক পরিবহন সেবা প্রদানের জন্য অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ সদর):
  • আপলোডের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৮৭ বার পঠিত

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নান্দাইল থেকে কিশোরগঞ্জ পর্যন্ত কলেজের পক্ষ থেকে পরিবহন সেবা প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেন।

সোমবার (৫ফেব্রুয়ারী) বেলা ১১টায় গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুস্তাকুর রহমান এর নিকট বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ স্যার বলেছেন আপাতত পরীক্ষামূলক ভাবে ৪টি বাস চালু করা হয়েছে, পরবর্তীতে এর ব্যাপ্তি আরো বৃদ্ধি করা হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, স্যার আমাদের বিষয়টি নিয়ে ইতিপূর্বেই আলোচনা করেছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা স্যারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও পরিপূর্ণ বিশ্বাসী। তিনি আমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফয়সাল আল হাসান(মাস্টার্স), আরিফুল ইসলাম( হিসাব বিজ্ঞান বিভাগ),
পঙ্কজ দাস(হিসাব বিজ্ঞান বিভাগ), মুহাম্মাদ পায়েল( হিসাব বিজ্ঞান বিভাগ), আনিসুর রহমান(উদ্ভিদ বিভাগ), ইফতেখার তাহের সৌরভ(হিসাব বিজ্ঞান বিভাগ), মুহাম্মাদ রিকসন মিয়া(ডিগ্রি), জুবায়ের আহমাদ জুয়েল(ব্যবস্থাপনা বিভাগ), মাহমূদা আক্তার(ব্যবস্থাপনা বিভাগ), প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..