“মিথ্যাচারীরা ধ্বংস হোক” সুরা : জারিয়াত-১০ নং আয়াতে আছে তাই,
সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ বাধায়, নবীর হাদিস হতে মোরা তাইতো শিক্ষা পাই।
মিথ্যা সকল পাপের জননী,মিথ্যা ঈমানের পরিপন্থী-
মিথ্যা বলার শাস্তিস্বরূপ,আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
সত্যকে তোমরা ধরো আঁকড়ে ভয় কর তুমি আল্লাহকে,
সত্য বলার বিনিময়ে খোদা জান্নাত দিবে তাকে।
মুগ্ধ আমি সিক্ত আমি তোমার বৃত্তান্ত শুনে,
যুগ ধরে যে থাকতে চাই,আমি তোমার সনে।
তোমাই ছাড়া দুচোখ আমার কিছুই ভাবতে না চাই,
রকি তোমায় রাখতে চাই,তার যে দুটি পাতায়।
আকাশকে যদি পেতে চাও নির্মল-স্বচ্ছ হও,
মিথ্যা,গীবত ছেড়ে তবে আকাশকে বুকে নাও।
রচনাকালঃ ২৪/০৪/২০২৪ইং,রোজ-বুধবার।
লেখক ও কবি মাহফুজ রকি
শিক্ষক,কুসুমপুরা হাই স্কুল এন্ড কলেজ,পটিয়া,চট্টগ্রাম,কো-অর্ডিনেটর ও সিনিয়র ইউনিট লিডার-আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট গ্রুপ,সহ-কোষাধক্ষ-বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠী,প্রতিষ্ঠাতা-পরিচালক:এম আর একাডেমি,ভাইস-চেয়ারম্যান: ড. বিকিরণ অধ্যক্ষ প্রীতিলতা ফাউন্ডেশন,চট্টগ্রাম।