বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়িবহরে হামলা:  মামলায় আসামি ১০২

মো:জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৯৭৯ বার পঠিত

মো: জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ( ২৬ আগস্ট) রাতে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

এজাহারে আওয়ামী লীগের সভাপতি,, সম্পাদক,সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। বিষয়টি মঙ্গলবার ২৭ আগষ্ট সকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি  হাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেক নেতাকর্মী আহত হয়,  এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..