রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

হরিরামপুরে ওলামা বিভাগের তত্ত্বাবধানে জামায়াতের লিফলেট বিতরণ

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৫৫ বার পঠিত

”আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানকে সামনে রেখে হরিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিরামপুর উপজেলা শাখা ওলামা বিভাগের পক্ষ থেকে উপজেলার বয়রা ইউনিয়নের লেছরাগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন হরিরামপুর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রমজান আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আলী আযম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আফজাল হোসেন, সহ প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মো: জাকির হোসাইন, সদস্য ডাঃ আব্দুল আলিম মোল্লা, সিরাজুল ইসলাম, মো: মিলন, ফয়সাল আহমেদ ও হরিরামপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলামিন হোসেন সহ প্রমুখ।

লিফলেটে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার মূলমন্ত্র ছিল ন্যায়-বিচার, মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা, শোষণ ও দুর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়া।স্বাধীনতার বিগত ৫৩ বছরে জাতির কাঙ্খিত প্রত্যাশা পুরণ হয়নি বরং দূর্ণীতি, শোষণ, জুলুম- নির্যাতন, খুন, রাহাজানি, মজুদ্দারি, কালোবাজারি, অর্থ পাচার, টেন্ডারবাজি মাদক জাতিকে গ্রাস করেছে। অর্থনৈতিক বৈষম্যের কারণে ধনী-দরিদ্রের মাঝে ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে। মানুষের মনগড়া আইন ও অসৎ লোকের শাসনই সকল বৈষম্যের মূল কারণ। তাই ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’।

এ সময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে বলেন, ২০২৪ এর জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের পর শোষণ ও দূর্ণীতিমুক্ত দেশ গঠনের দার উন্মোচিত হয়েছে। এখন প্রয়োজন সকলে মিলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আত্মনিয়োগ করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই লক্ষ্য বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আসুন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টায় শামিল হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..