বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

এই মুহূর্তে দেশে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৮২৭ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী............................................ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার, যাদের পেছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।

আজ ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ আরও বলেন, দেশে একটি নির্বাচিত সরকার না থাকার কারণে প্রতিদিনই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে দেশ। একটি নির্বাচিত সরকারের দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। জনগণের চাওয়া-পাওয়া নিয়ে কথা বলবে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এসাদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারসহ বিএনপির নেতৃবৃন্দ ও ব্যিবসায়ীগণ। সভায় রংপুরের পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে করণীয় বিষয়, শিল্প-বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..