বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

সেনাবাহিনী প্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমিশনের সদস্যবৃন্দ বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় বাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তদন্ত কমিশনের সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, বীর প্রতীক (অব:), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, (অবঃ), ডিআইজি ড. এম. আকবর আলী, (অবঃ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..