বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

সরকার ‘মব জাস্টিস’-এ বিশ্বাস করে না : ফারুকী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৫৪ বার পঠিত

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্র্বর্তী সরকার কোনো ধরনের ‘মব জাস্টিস’-এ বিশ্বাস করে না এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, অন্তর্র্বর্তী সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, সরকার কোনও ধরনের মব জাস্টিস-এ বিশ্বাস করে না। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসাধ্য কাজ করছে।

তিনি আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তার পাশে ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উপদেষ্টা জনগণকে দায়িত্বশীল হতে এবং কোনও বিচারবহির্ভূত কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ গঠনের সময় এসেছে’।

তিনি বলেন, ‘৫ আগস্টের পরপর যখন দেশে আইন ছিল না, তখন আমরা নিজেদের রক্ষা করেছি। আমাদের সচেতন হতে হবে এবং কোনো ধরনের ‘মবিং’-এ জড়ানো উচিত নয়।’

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ছয় মাস পার হতে না হতেই ফ্যাসিবাদী ও তাদের দোসররা বিদেশ থেকে লোকজনকে উসকানি দিতে শুরু করেছে।

ফারুকী বলেন, ‘দেশে এসে বিচারের মুখোমুখি হোন। আপনারা যে উসকানি দিচ্ছেন তা ভয়াবহভাবে ছড়াচ্ছে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..