মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

দেশে রবিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু ফাইভজি সেবা চালু

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৪১ বার পঠিত

বিশ্বে বর্তমানে টেলিযোগাযোগশিল্পে সবচেয়ে আলোচিত ফাইভজি বা পঞ্চম প্রজন্মের সেবা দেশে আগামীকাল রবিবার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এদিন রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কম্পানি টেলিটকের মাধ্যমে রাজধানী ঢাকার চারটি এলাকায় এবং ঢাকার বাইরে দুটি এলাকায় এই সেবা চালু করা হবে। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে, সংসদ ভবনের কাছে মানিক মিয়া এভিনিউতে, সচিবালয়ে এবং ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় টেলিটকের বিটিএস বা বেইস ট্রানসিভার স্টেশনের মাধ্যমে এটি চালু করা হবে। ঢাকার বাইরে চালু করা হবে টুঙ্গিপাড়ায় এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। এর মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

আগামীকাল সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এ ছাড়া আজ শনিবার সকাল ১১টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থান করবে।

টেলিটকের ফোরজি সিমেই ফাইভজি সেবা মিলবে। ফোরজি সিম ফাইভজিতে সক্রিয় করে নিতে হবে। তবে টেলিটক গ্রাহকরা সবাই এখনই এ সুবিধা পাবে না। প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোরজি সিম ফাইভজিতে সক্রিয় করে দেওয়া হবে। আর ফাইভজি সেবা পেতে হলে মোবাইল হ্যান্ডসেটটিও ফাইভজি সক্ষম হতে হবে। ভয়েস কল বা মোবাইল ফোনে কথা বলতে এ সেবা কাজে লাগবে না।  সেবাটি ইন্টারনেটের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।

এর আগে গত অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং টেলিটক থেকে জানানো হয়েছিল, মধ্য ডিসেম্বরে রাজধানী ঢাকায় ১০টি বিটিএসে পরীক্ষামূলকভাবে ফাইভজি চালু করা হবে। পরে বাণিজ্যিকভাবে চালু করা হবে ২০০ বিটিএসে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..