বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

আগামী বছরের ১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল

নিজস্ব প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬০৪৬ বার পঠিত

ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী জানিয়েছেন, আগামী বছরের ১৬ ডিসেম্বর থেকে জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করে দেওয়া হবে। এটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে।

রোববার (১২ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের ডিপোতে সাত সেট মেট্রোরেল এসেছে। সোমবার (১৩ ডিসেম্বর) আসবে অষ্টম সেট। আগামী বছরের জানুয়ারি মাসে আরও দুই সেট ট্রেন আসবে। পরবর্তী সময়ে এই ১০ সেট মেট্রোরেল দিয়ে অপারেশন চালানো হবে।’

আগামী বছরের এপ্রিলের মধ্যে সব কটি মেট্রোরেল স্টেশন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর টিকিট কাউন্টার, যাত্রীদের স্টেশনে ওঠা-নামার ব্যবস্থাসহ অন্যান্য কাজ শেষ করবো আমরা।’

এ সময় তিনি জানান, সর্বোচ্চ গতি ৫৫ কিলোমিটার হলেও বর্তমানে ট্রায়ালরত অবস্থায় মেট্রোরেলের গতিবেগ ১৫ থেকে ২০ কিলোমিটার। দশটি ট্রেনসেট আসার পর সেগুলোর টেকনিক্যাল বিষয়ে কাজ করে চলার উপযোগী করে তোলা হবে।

জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে বেশ কয়েকবার সার্বিক বিষয়ে ট্রায়াল দেওয়া হবে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..