বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বেতাগীতে জামায়াত ইসলামের ডেঙ্গু প্রতিরোধে প্রচারনা ও স্যালাইনসহ ঔষধ বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৮৫৭ বার পঠিত

বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াত ইসলামীর মাইকিং ও পরিচ্ছন্ন অভিযান চালায়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সহ ঔষধ বিতরণ করে।

বৃহষ্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টায় পৌরশহরে মাকিং, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন অভিযান স্হানীয় নেতাকর্মীর। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মাছ বাজার, কাচা বাজার, থানা,উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে ডেঙ্গু বিরোধী প্রচারনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাসুম বিল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি বশির সহ আরও অনেকে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না বলেন, “বরগুনা – ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: সুলতান আহমেদের নির্দেশনা অনুসারে আজ আমরা বেতাগী পৌরশহরে পরিচ্ছন্ন অভিযান, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি হাসপাতালে খাবার স্যালাইনসহ – ঔষধ বিতরণ কার্যক্রম চালিয়েছি, আমাদের জনসেবামূলক কাজ চলমান থাকবে।”

উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। বেতাগীতে ডেঙ্গু আক্রন্ত হয়ে দুইজন মারা গেছেন৷

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..