মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সংবাদ বাংলাদেশ
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৮৫৩ বার পঠিত

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতে পাঁচ দফা দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকে।

শুক্রবার (০৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজির আহমদ।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করার প্রয়োজন। বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। তুরস্ক, ফিনল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিজেদের ভোট প্রয়োগ করতে পারেন। অন্য দেশের প্রবাসীরা যদি ভোট প্রয়োগ করতে পারেন, তাহলে আমাদের দেশের প্রবাসীরা কেন পারবেন না?

প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, ইউকের দাবিগুলো হলো- আগামী সংসদ নির্বাচনে সব প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, ভোটার তালিকা প্রস্তুতির কাজ শিগগিরই শুরু করা, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..