বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে দু:স্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন ইউ এন ও সারমিনা সাত্তার

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৮২২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজের দু:স্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়।

গতকাল সকালে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির অংশ হিসাবে দু:স্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দুই বান্ডিল করে ৩২ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামত ও নির্মানের জন্য ৬ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপকার ভোগীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, যতটুকু সহায়তা দেয়া হয়েছে তাতে অসহায় দুস্থ পরিবার গুলো উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) ও পৌর প্রশাসক মো ফয়জুর রহমান উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রফিকুল ইসলাম ভুইয়া, বিভিন্ন দফতরে কর্মকর্তা কর্মচারী ও
উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..