শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি। দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনগুলো।

দলের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

কর্মসূচিগুলো হলো আজ ১৪ জুলাই সোমবার সকাল ৭টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল থেকে বিকাল পর্যন্ত রংপুর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তেলাওয়াত মাইকযোগে প্রচার ও এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে। সকাল ১১টায় নগরীর পল্লী নিবাসে সমাধি অঙ্গনে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলার প্রতিটি ইউনিয়ন ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী এইচ এম এরশাদের ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

এছাড়া জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে বলে। দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাগণ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..